spot_img

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

অবশ্যই পরুন

গাজীপুরে রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এদিকে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, ইয়াবাসহ দুইজন আটকের ঘটনায় আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে আনিস ও শিমলা নামে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করে জংশনের পাশে অবস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এরপরই মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আটক মাদক কারবারীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হামলায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন।

এ ঘটনায় আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। এ ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুভ, ছানোয়ার হোসেন ও ইয়াসিন নামে তিনজনকে গ্রেপ্তার করে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, মাদকসহ আরও দুজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে গাজীপুর সদর মেট্টো থানা পুলিশ আসামিদের রেল পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।

সর্বশেষ সংবাদ

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে না: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রমাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ