spot_img

সমালোচনার মুখে মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

অবশ্যই পরুন

সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীরে মৃত্যুদণ্ড কার্যকর দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। এর আগে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে ট্রাম্প লেখেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা অন্যদের এ ধরনের অপরাধ করা থেকে বিরত রাখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারত। এতে বিশ্ব দেখতে পেত, সন্ত্রাসী ও নিদাল হাসানের মতো অপরাধীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে।

তবে অনেক বিবেকবান মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ডের দৃশ্য দেখতে চান না বলেও উল্লেখ করেন ট্রাম্প। এ কারণে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে না বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীরে তা দেখতে পারবেন। তাঁদের ন্যায়বিচার প্রত্যক্ষ করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে। তবে এ ঘটনা সরাসরি সম্প্রচারের পরিকল্পনা নিয়ে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও সংশয় প্রকাশ করেন। তাঁদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রয়েছেন। ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও এ সিদ্ধান্তের সমালোচনা করেন।

এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখতে পারবেন। মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একদল সেনা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এ ধরনের অপরাধের পরিণতি কতটা ভয়াবহ, তা মানুষের বোঝা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিরোধী।

নিদাল হাসান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক মনোরোগ বিশেষজ্ঞ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুডে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে সামরিক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ