spot_img

পাকিস্তানে স্কুলের ভবন ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৮ জন নিহত

অবশ্যই পরুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ক্লাস চলাকালীন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে।

দুর্ঘটনায় আহত হয়ে আরও অন্তত ৪০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ছাদ ধসে পড়ার এই সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে জরুরি সেবা বাহিনী।

ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। ধসের কারণ নির্ণয় ও সঠিক তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে তীব্র রাজনৈতিক অস্থিরতা, সামরিক উত্তেজনা ও জ্বালানি সংকটের পটভূমিতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ