spot_img

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

অবশ্যই পরুন

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছে দুই দেশ। একই সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা।

তিনি বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা রয়েছে।

অন্যদিকে, ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনে দুই দেশের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে নতুন গতি সঞ্চার করেছে।

তিনি আরও বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

সর্বশেষ সংবাদ

মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার হুতিদের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে বৃহস্পতিবার কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। এর আগে সৌদি...

এই বিভাগের অন্যান্য সংবাদ