ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে এক নারী। মঙ্গলবার (১৪ অক্টোবর) কলকাতার কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে।
এতে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। মমতার দল জানিয়েছে, নিজেকে মমতার ভাগ্নি বলে দাবি করেছিলেন সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ঐ নারী।
এদিন সন্ধ্যার দিকে তৃণমূল নেত্রী বাড়ি থেকে বের হলে অশালীন ভাষায় গালমন্দ শুরু করে তার ওপর আক্রমণ করতে যান তিনি। সেসময় তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় আশপাশের মানুষ। হামলাকারী মাদকাসক্ত বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর ঐ নারীর পরিচয় প্রকাশ করে পুলিশ। অনুসূয়া সাহা নামের ওই নারীর বয়স ৩৮ বছর। ঘটনাটিকে কেবল বাকবিতণ্ডা বলে উল্লেখ করেছে নিরাপত্তা বাহিনী।
এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

