spot_img

প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে।

কক্সবাজার বিমানবন্দর থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে কোন কোন দেশে ফ্লাইট পরিচালনা করা হবে, তা নির্ধারণ করা হবে।

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন খাতের বিকাশ এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ