spot_img

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৫২

অবশ্যই পরুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩২টি মামলা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, ১টি ক্যার্ভাড ভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ