spot_img

‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেপ্তার করুন’: মোদিকে রাহুল গান্ধী

অবশ্যই পরুন

পুলিশ দিয়ে হয়রানি কিংবা গণগ্রেফতার করেও রাজধানী দিল্লিতে চলমান প্রতিবাদ থামানো যাবে না বলে জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি। বিজেপিকে চাপে ফেলার মতো যথেষ্ট তথ্য তার কাছে আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তরুণদের প্রতিবাদ পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।

রাহুল বলেন, ‘মোদিজি, আপনি যত খুশি পুলিশ ডাকুন। ১০ হাজার, ২০ হাজার, এমনকি ৫০ হাজার পুলিশ ডেকেও সব নেতা ও তরুণদের গ্রেফতার করুন, আমাদের সবাইকে গ্রেফতার করুন। তবু আমরা পিছু হটব না। বরং আপনাদের ঘিরে ধরব! আমরা ভারতের সংবিধান রক্ষা করব।আমরা মাথা নত করবো না।’

তিনি বলেন, ‘আমি এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করে আসছি। আপনি যেভাবে আপনার প্রতিপক্ষকে বুঝবেন, আমি তাদের ঠিক সেভাবেই বুঝি—একদম ভেতর থেকে, আমার হাতের তালুর মতো।এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা।’

‘নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার এবং অজিত দোভাল—এই গল্পের খলনায়কেরা—ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে তাদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।’

সর্বশেষ সংবাদ

ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদয়

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। শনিবার (১০...

এই বিভাগের অন্যান্য সংবাদ