spot_img

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করবে না: ট্রাম্প

অবশ্যই পরুন

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনো সময়েই ইরানের ওপর হামলা চালাব না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে এবং ইরানের ওপর অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকবে।

ট্রাম্প দাবি করেন যে, হরমুজ প্রণালী দিয়ে ‘রেকর্ড পরিমাণে’ তেল প্রবাহিত হচ্ছে। বুধবারের পরে এই জলপথ দিয়ে ২২ মিলিয়ন ব্যারেল তেল প্রবাহিত হয়েছে এবং এর এক ব্যারেলও ইরান থেকে আসেনি বা ইরানে যাচ্ছে না।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না।

এদিকে, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, তেহরান জবাবে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেয়।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সংঘাত বন্ধ করতে এবং আলোচনার পথ প্রশস্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে এরপর থেকে এর বাস্তবায়ন থমকে গেছে।

সর্বশেষ সংবাদ

হুথি গোষ্ঠীর পতনই আমাদের মূল লক্ষ্য : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে গত প্রায় দু’মাস ধরে যে তীব্র সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ