spot_img

সামরিক যুদ্ধ দৃশ্যমান, অর্থনৈতিক যুদ্ধ আরও ভয়াবহ: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির বিরুদ্ধে সামরিক যুদ্ধ যতটা দৃশ্যমান, অর্থনৈতিক যুদ্ধ তার চেয়েও কঠিন ও ভয়াবহ। শত্রুর ব্যাপক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও জনগণের পাশে থেকে এ যুদ্ধ মোকাবিলা এবং পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুর ব্যাপক অর্থনৈতিক যুদ্ধের কথা তুলে ধরেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ইরানের জনগণের সেবা করার সক্ষমতা বাধাগ্রস্ত করতে শত্রুরা সম্ভাব্য সব ধরনের চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এসব চাপ সত্ত্বেও জনগণের প্রয়োজন পূরণে সরকার পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

পেজেশকিয়ান বলেন, ‘যতদিন আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে, ততদিন কোনো বিপদ বা শত্রুকেই আমরা ভয় করি না।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিভিন্ন দিক একই সঙ্গে মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, সামরিক যুদ্ধ দৃশ্যমান হলেও অর্থনৈতিক যুদ্ধ ততটা দৃশ্যমান নয়। অথচ এই যুদ্ধ অনেক বেশি কঠিন ও ভারী।

তিনি আরও বলেন, সব প্রতিকূলতা সত্ত্বেও জনগণের সেবা করতে ইরান সর্বাত্মকভাবে দৃঢ়প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে শত্রুর অর্থনৈতিক যুদ্ধকেও ব্যর্থ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার...

এই বিভাগের অন্যান্য সংবাদ