ইরানের সঙ্গে চুক্তি করা পছন্দের বিষয় নয়, ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সবকিছু দিতে রাজি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
বুধবার (৭ অক্টোবর) টেক্সাসের সান আন্তোনিওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কাজ করছেন এবং খুব ভালো করছেন। আমি মনে করি, চুক্তিটি আসলে এমন কিছু নয় যা আমি করতে চাই। তবে, যুদ্ধ থামাতে ইরান আমাদের সবকিছু দিতে রাজি।
তিনি বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র পাবে না। এছাড়া, তিনি উইটকফকে একজন দুর্দান্ত আলোচক বলেও প্রশংসা করেন।
তিনি আরও বলেন, এই যুদ্ধ শেষ হবে খুব শিগগিরই। এটি খুব শিগগিরই শেষ হতে হবে।
ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটির মধ্যে সামান্য লড়াই করার শক্তি এখনও আছে, তবে খুব বেশি নয়।

