spot_img

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অবশ্যই পরুন

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন।

এদিকে, তুরস্ক সফর শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার যুদ্ধ ‘ন্যায়সঙ্গত’: কিম জং উন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে পাঠানো এক বার্তায় কিম জং উন রাশিয়া ও তার যুদ্ধ প্রচেষ্টার প্রতি উত্তর...

এই বিভাগের অন্যান্য সংবাদ