spot_img

ওমান উপকূলে পানামার পতাকাবাহী জাহাজে হামলা, আগুন

অবশ্যই পরুন

মঙ্গলবার ওমানের মাসান্দাম গভর্নরেটের উপকূলে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় ১০ জন ক্রুকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অন পিস নামের জাহাজটি মাসান্দামের লিমা এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার শিকার হয়। ঘটনাস্থলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি।

হামলার পর রয়্যাল ওমান এয়ার ফোর্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ১০ জন ক্রুকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করে। পরে তাদের আকাশপথে মাসান্দামের খাসাব হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলাটি কী ধরনের ছিল, ক্রু সদস্যদের বর্তমান শারীরিক অবস্থা কেমন এবং কারা এ হামলার জন্য দায়ী—এসব বিষয়ে ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

ঘটনাটি হরমুজ প্রণালীর কাছে ঘটেছে। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। হরমুজ প্রণালীর অপর পাশে রয়েছে ইরানের উপকূল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামুদ্রিক এলাকা। গত কয়েক মাসে এই অঞ্চলে একাধিক সামুদ্রিক হামলার ঘটনাও ঘটেছে।

সর্বশেষ সংবাদ

যে কারণে বিদায়বেলায় মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

ফুটবল মাঠে রেফারি যখন পকেট থেকে লাল কিংবা হলুদ কার্ড বের করেন, তার অর্থ সাধারণত ফুটবলারকে ফাউল বা অপরাধের...

এই বিভাগের অন্যান্য সংবাদ