spot_img

সিন্ডিকেট ভাঙতেই সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে দুর্নীতির আখড়া মনে করা হয়, সেসব জায়গায় গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘ঢাকাতে যারা সাব-রেজিস্ট্রার হিসেবে আসেন, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। সেই প্রাইজ পোস্টিংয়ের মধ্যে আমরা প্রথম লটারি করতে যাচ্ছি। ঢাকার পদগুলো সব ‘এ’ ক্যাটাগরির।

মন্ত্রী বলেন, সারা দেশে বর্তমানে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার রয়েছেন। তাদের মধ্য থেকে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। এরপর তাদের দক্ষতা যাচাই করে ঢাকার বিভিন্ন এলাকায় পোস্টিং দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে দুর্নীতি কমবে বলে আশা ব্যক্ত করেন আইনমন্ত্রী। তিনি জানান, সারা দেশে বর্তমানে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত আছেন, তার মধ্যে খালি পদ আছে ১৩৯টি। এই নিয়োগ প্রক্রিয়া পিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে।

সর্বশেষ সংবাদ

১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই...

এই বিভাগের অন্যান্য সংবাদ