spot_img

শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, কোন শিক্ষার্থী যেন শিক্ষাবঞ্চিত না হয়, সরকার দেশে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকতা পেশা কখনই ‘উপায়হীন বিকল্প’ কিংবা একটি সাধারণ চাকরির মতো হতে পারে না। বরং শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজাচ্ছে।

তিনি বলেন, বাস্তবতার নিরিখে সরকার নতুন শিক্ষা সিলেবাস তৈরি করছে। চলতি বছরেই সেই সিলেবাসের বই পাবে শিক্ষার্থীরা। প্রযুক্তি কখনোই শিক্ষার বিকল্প নয়। তবে সনদ নির্ভর জ্ঞানের পরিবর্তে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষকরা হচ্ছেন একজন শিক্ষার্থীর জন্য রোল মডেল। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের কাছে প্রয়োজন ও প্রিয়জন হয়ে ওঠে, তাহলে শিক্ষা-দীক্ষার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়ে উঠবে।

শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জনে আগামী ৫ বছরে শিক্ষাখাতে বাজেটের পরিমাণ আরও বাড়ানো হবে। এসময় নৈতিক ও চরিত্র গঠন শিক্ষার মূল উদ্দেশ্যে হওয়া উচিত মন্তব্য করে শিক্ষার্থীদের সত্যবাদিতা, দায়িত্ববোধ, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলাবদ্ধ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় দেশের সকল স্তরের শিক্ষকদের ধন্যবাদ ও কর্তৃজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের শতাধিক শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলে প্রেসিডেন্সিয়াল রান-অফে ফ্লাভিও বলসোনারোর ‘বড় জয়ের’ শুভকামনা নেতানিয়াহুর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পারফরম্যান্সের জন্য দেশটির সিনেটর ফ্লাভিও বলসোনারোকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে, প্রেসিডেন্সিয়াল...

এই বিভাগের অন্যান্য সংবাদ