spot_img

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪, মামলা ৫৯টি

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।

এছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম এবং ৩০ পুরিয়া হেরোইনসহ মোবাইল ফোন এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ