দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। আজ সূচি প্রকাশের পর গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুও চূড়ান্ত হয়েছে।
গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা একটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে।
অর্থাৎ বাংলাদেশের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে, আর একটি নামিবিয়ায়। এর মধ্যে টানা দুই ম্যাচ ডারবানে খেলবে বাংলাদেশ।
এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।
বাংলাদেশের বিশ্বকাপ সূচি-
৮ অক্টোবর ২০২৭ – ইংল্যান্ড – উইন্ডহোক, নামিবিয়া
১২ অক্টোবর ২০২৭ – নিউজিল্যান্ড – কুগোম্পো সিটি, দক্ষিণ আফ্রিকা
১৬ অক্টোবর ২০২৭ – শ্রীলঙ্কা – ডারবান, দক্ষিণ আফ্রিকা
১৯ অক্টোবর ২০২৭ – দক্ষিণ আফ্রিকা – ডারবান, দক্ষিণ আফ্রিকা
২৩ অক্টোবর ২০২৭ – কোয়ালিফায়ার ‘বি’ – থশওয়ানে, দক্ষিণ আফ্রিকা

