spot_img

আল-আকসায় শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী, বাধা ফিলিস্তিনি মুসল্লিদের

অবশ্যই পরুন

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ২২০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছে বলে জানিয়েছে আল-কুদসের ইসলামিক ওয়াক্‌ফ কর্তৃপক্ষ। একই সময়ে ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

ইসলামিক ওয়াক্‌ফ কর্তৃপক্ষের দাবি, তথাকথিত ‘ইহুদি ধর্মীয় উৎসব’ উপলক্ষে বুধবার ২২০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে। এ সময় ইসরায়েলি বাহিনী তাদের নিরাপত্তা দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে সহযোগিতা করেছে।

কর্তৃপক্ষের অভিযোগ, অন্যদিকে ফিলিস্তিনি মুসল্লিদের আল-আকসায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ইসরায়েলি বাহিনীর নিরাপত্তায় বসতি স্থাপনকারীরা সেখানে ‘তালমুদিক’ ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করেছে বলেও দাবি করা হয়েছে।

আল-আকসায় প্রবেশকারীদের মধ্যে ইসরায়েলি সংসদ (নেসেট) সদস্য মোশে ফেইগলিনও ছিলেন বলে জানিয়েছে ইসলামিক ওয়াক্‌ফ কর্তৃপক্ষ।

অধিকৃত আল-কুদস গভর্নরেটের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে।

অন্যদিকে, বছরের শুরু থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত প্রায় ৮০০ আল-কুদসবাসীকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি সেপ্টেম্বরেও আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বারবার প্রবেশ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ফিলিস্তিনি ধর্মীয় ব্যক্তিত্ব শেখ আলী আল-ইউসুফ।

তিনি এসব কর্মকাণ্ডকে ‘পরিকল্পিত ও সংগঠিত অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, আল-আকসা মসজিদের ইসলামী পরিচয় পরিবর্তনের লক্ষ্যে এটি দখলদারদের একটি উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনার অংশ।

শেখ আলী আল-ইউসুফ আরও বলেন, বসতি স্থাপনকারীদের আল-আকসায় প্রবেশ পবিত্র মসজিদ ও পুরো আল-কুদস শহরের ‘ইহুদিকরণ’-এর দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কর্মকাণ্ডের ধারাবাহিকতার নতুন একটি ধাপ। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ