spot_img

ট্রাম্পের ডিজেল রফতানি নিষেধাজ্ঞা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য

অবশ্যই পরুন

সম্ভাব্য ডিজেল রফতানি বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্য সরকার সম্ভাব্য নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুতিও শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর জন হিলি। খবর বিবিসির।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জন হিলি বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করে দিলে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্যের নিজস্ব মজুত রয়েছে এবং প্রয়োজন হলে সেই মজুত ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সোমবার যুক্তরাজ্যে ডিজেলের গড় দাম প্রতি লিটারে ১৯৯ দশমিক ৩৩ পেন্সে পৌঁছেছে। রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ২০২২ সালের জুনে যে ১৯৯ দশমিক ০৯ পেন্স রেকর্ড হয়েছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে নতুন এই দাম।

এদিকে পেট্রলের দামও বাড়ছে। বর্তমানে প্রতি লিটার পেট্রলের গড় দাম ১৭৪ দশমিক ২৩ পেন্স।

বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে সরবরাহে চাপ তৈরি হওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সপ্তাহান্তে ডিজেল রফতানি নিষিদ্ধ করার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা যায়, আগামী গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় ভোক্তাদের জন্য জ্বালানির দাম কমানোর চেষ্টার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এমন নিষেধাজ্ঞা বিবেচনা করছে।

সর্বশেষ সংবাদ

নতুন ইতিহাস গড়লেন টেইলর সুইফট

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন পপ তারকা টেইলর সুইফট। রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের আয়োজনে তিনটি পুরস্কার...

এই বিভাগের অন্যান্য সংবাদ