spot_img

ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং, এলেন ইলন মাস্করা

অবশ্যই পরুন

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজন করেছিলেন স্টেট ডিনার। বৃহস্পতিবার আয়োজিত সেই অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষকর্তা এবং তাদের স্বামী-স্ত্রীরা উপস্থিত ছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্পের স্টেট ডিনারে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নজর কেড়েছে ইলন মাস্কদের উপস্থিতি।

সেখানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেলসহ প্রযুক্তি ও শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

বিষয়টি অপরিচিত নয়। গত মে মাসে ট্রাম্প চীন সফরে গেছিলেন। সেখানেও তিনি এমনই একটি দল সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাদের মধ্যে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, অ্যাপেলের সাবেক সিইও টিম কুক এবং টেসলার সিইও ইলন মাস্ক। সে সময় চীনের প্রেসিডেন্ট বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ ট্রাম্পের সম্মানে স্টেট ডিনারের আয়োজন করেছিলেন।

তবে ওয়াশিংটনে স্টেট ডিনারের অতিথি তালিকায় চীনা কোনো সিইওকে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, চীনা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে এলে তা নিয়ে জটিলতা বাড়তো।

এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ কয়েকটি চীনা কোম্পানিকে অতিথি তালিকায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তখন প্রশ্ন উঠেছিল—চীনা সিইওরা রাষ্ট্রীয় সফরে কী ধরনের ভূমিকা পালন করবেন এবং তাদের জন্য কী ধরনের প্রোটোকল থাকবে? এ বিষয়ে মার্কিন পক্ষ তাদের প্রস্তাব পেশ করতে দেরি করে। ফলে বিষয়টি আর বাস্তবায়িত হয়নি।

এদিন স্টেট ডিনারের আগে ট্রাম্প-শি বৈঠক হয়েছে। তবে বড় কোনো চুক্তি ঘোষণা করা হয়নি।

সূত্র: ডয়েচে ভেলে

সর্বশেষ সংবাদ

উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রিজভী

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের কল্যাণে কাজ করছে, এ মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ