spot_img

ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহী বক্তব্যের সমালোচনা না করে বরং সেগুলোকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—এমন অভিযোগ করেছে তেহরান।

কার্নির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের প্রকাশ্য আগ্রাসন ও হুমকির নিন্দা করার পরিবর্তে ওয়াশিংটনকে সন্তুষ্ট করার পথ বেছে নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকিকে কার্নি কেবল ‘যুদ্ধকালীন ভাষা’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। তেহরানের এই অবস্থান অনুযায়ী, এমন বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড ও হুমকিকে খাটো করে দেখানো হচ্ছে।

কার্নিকে উদ্দেশ করে বাঘাই আরও বলেন, সময় অত্যন্ত নির্মম—এটি বিভ্রম ও ভণ্ডামিকে চিরস্থায়ী হতে দেয় না। তার দাবি, একসময় যারা যুক্তরাষ্ট্রের আধিপত্যের ছায়ায় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, তাদেরও শেষ পর্যন্ত বাস্তবতার মুখোমুখি হতে হবে।

ইরানি মুখপাত্রের ভাষ্য, শক্তিশালী পক্ষের ভাষা অনুকরণ কিংবা তাদের সঙ্গে অবস্থান নেওয়া কোনো দেশকে দীর্ঘমেয়াদে ক্ষমতার চাপ থেকে মুক্তি দিতে পারে না। বরং এর মাধ্যমে নিজেদের মর্যাদা ও আত্মসম্মান বিসর্জনের ঝুঁকি তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।

বাঘাই আরও বলেন, ভবিষ্যতে এমন একটি সময় আসতে পারে, যখন এসব দেশ ইরানের দিকে তাকিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করবে। তার দাবি, সাম্রাজ্যবাদী শক্তির চাপের মধ্যেও ইরান জবরদস্তির বিরুদ্ধে অবস্থান ধরে রেখেছে এবং মানবিকতা ও ন্যায়বিচারের আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করছে।

ইরানের এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি কানাডার প্রধানমন্ত্রীর অবস্থান এবং ইরানকে ঘিরে ওয়াশিংটনের হুমকির বিষয়ে তেহরানের তীব্র অসন্তোষই তুলে ধরেছে। মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে, ৪০-৪৫ দিন আগে তফসিল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর ভোটের ৪০-৪৫ দিন আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ