spot_img

জাতিসংঘে ইরানকে ভয়ংকর পরিণতির হুমকি ট্রাম্পের

অবশ্যই পরুন

জাতিসংঘে ইরানের জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন পথের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেন, ‘দুটি পথের একটি হলো সমঝোতায় পৌঁছে পুনর্গঠনের পথে এগোনো; অন্যটি হলো ভয়াবহ সংঘাতের আরও বড় ধরনের বিস্তারের মুখোমুখি হওয়া।’

ট্রাম্প বলেন, ‘আমি কি তাদের এমন নরকের দিকে ঠেলে দেব, যেখান থেকে টিকে থাকার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কোনো আশা থাকবে না।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সতর্কবার্তা দিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, শেষ পর্যন্ত একটি সমঝোতা হবে বলেই তার বিশ্বাস। তার ভাষায়, নির্বাচনের পরপরই চুক্তি হতে পারে এবং তেহরানের জন্য তা প্রত্যাখ্যান করার কোনো যুক্তি নেই।

ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে স্থবির থাকা আলোচনা নতুন করে কূটনৈতিক উদ্যোগ আবার শুরু হতে পারে কি না—এমন প্রশ্ন সামনে আসার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করেন।

সূত্র: ফক্স নিউজ

সর্বশেষ সংবাদ

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হওয়ার কারণে কোনো মামলার বিচারকাজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ