spot_img

‘ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য বিনষ্টের সুযোগ নিয়েছে সন্ত্রাসীরা’

অবশ্যই পরুন

ফ্যাসিবাদ পতনের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য কমে যাওয়ায় গত ৩/৪ দিনে রাজধানীতে সন্ত্রাসবাদের মতো ঘটনা ঘটেছে। আবারও দ্রুত ঐক্যবদ্ধ হতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

জাতীয় সংসদে আইন তৈরির চেয়ে অন্য আলোচনা বেশি হয় উল্লেখ করে তিনি মন্তব্য করেন, তাই দেশে গণতন্ত্র চর্চা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

কায়সার কামাল বলেন, সংসদে সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে, তাই বিতর্কে সকল আইন প্রণেতাকে সহিষ্ণু হবার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ