spot_img

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

অবশ্যই পরুন

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

তিনি দাবি করেন, বিজেপি ও আরএসএসের কারণেই দেশের শিক্ষাব্যবস্থায় ঘুণ ধরেছে এবং এটি গভীর দুর্নীতির কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেয়া এক বার্তায় জয়রাম রমেশ এসব কথা বলেন।

জয়রাম রমেশ অভিযোগ করেন, শুধু রাজনীতি বা অর্থনীতি নয়, দেশের পুরো শিক্ষাব্যবস্থাও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিজেপি ও আরএসএস। তাদের নীতি ও পৃষ্ঠপোষকতার কারণেই দেশের শিক্ষা অবকাঠামো আজ অন্তঃসারশূন্য হয়ে পড়েছে।

একই সঙ্গে কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভূমিকার প্রশংসা করেন রমেশ। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রের অনিয়ম ও দুর্নীতির মূলে আঘাত করে প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছেন রাহুল গান্ধী।

রমেশের দাবি, রাহুল গান্ধী নিয়মিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের অভাব-অভিযোগ ও দাবির কথা তুলে ধরছেন এবং সেই আওয়াজ সরাসরি সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন।

শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও শিক্ষাব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দেন তিনি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। রোববার (২০ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ