জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে রাজধানীর শেরেবাংলানগর থানার আওতাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মরিয়মের মৃত্যুর ঘটনা হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।

