spot_img

হোয়াইট হাউস থেকে সিএনএনসহ ৩ গণমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

অবশ্যই পরুন

ভুয়া খবর প্রচারের অভিযোগ তুলে হোয়াইট হাউস থেকে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে, দর্শকসংখ্যা ও বিশ্বাসযোগ্যতার অভাবে সম্প্রতি এমএসএনবিসি থেকে নাম পরিবর্তন করে এমএসনাও রাখা এই সংস্থাগুলো—ভুয়া সংবাদ পরিবেশন করছে—এবং তাদের ক্রমাগত ভুয়া সংবাদ পরিবেশনের ফলস্বরূপ আমি অবিলম্বে তাদের হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করছি।

ট্রাম্প অভিযোগ করেন, পলিটিকোকে টিকিয়ে রাখতে পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আমলে ৮০ লক্ষ ডলারের চাঁদা দেওয়া হয়। ট্রাম্প বলেন, আমার কাছে তো এটা দুর্নীতি মনে হচ্ছে।

ট্রাম্প আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে সংবাদ পরিবেশন করার সময় গণমাধ্যমগুলোর ক্রমাগত কল্পকাহিনী ও মিথ্যা লেখা বা প্রতিবেদন করার সুযোগ থাকা উচিত নয়।

সর্বশেষ সংবাদ

১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে সকল ইউনিয়ন পরিষদে সৌর...

এই বিভাগের অন্যান্য সংবাদ