spot_img

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অবশ্যই পরুন

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিলো বাটলার শিষ্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

আগের ম্যাচে অভিজ্ঞ ঋতুপর্ণা-সামসুন্নাহারদের না খেলিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ পিটার বাটলার। এবার পূর্ণ শক্তির দল নিয়েই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

প্রথমার্ধে দারুণ লড়াই করলেও জোড়া গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় দ. কোরিয়ানরা। বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে শো ইউরির গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া।

এরপর ৭৭ থেকে ৭৯ দুই মিনিটের মাঝে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ইনজুরি সময় কফিনের শেষ পেরেকটি ঠুকে দেন ইউজিন কো। এতে ৬-০ ব্যবধানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মনিকা-মারিয়ারা।

আগামী ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

আগামী বছর ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো....

এই বিভাগের অন্যান্য সংবাদ