spot_img

আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, সাংবিধানিকভাবে কাজ করে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে মিটিং শেষে তিনি এ কথা বলেন।

এসময় মানবতাবিরোধী অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশের মানুষ সুবিচার পেয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার।

যানজট সমস্যা একদিনে সমাধান হবে না বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। বলেন, সমস্যা সমাধানে সমন্বয়ের কাজ শুরু হয়েছে। যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী জানান, অটোরিকশা বন্ধের পক্ষে নয় সরকার। তবে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এবার আল-নাসরের মালিকানায় রোনালদো!

সৌদি আরবের ক্লাব আল-নাসরের মাঠের কাণ্ডারি হওয়ার পাশাপাশি এবার ক্লাবটির মালিকানাতেও বড় ভূমিকায় দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ