spot_img

মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫-এর হ্যাঙ্গারে হামলা

অবশ্যই পরুন

ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। হামলায় মার্কিন এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও অবস্থানস্থলে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।

আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, জর্ডানের মার্কিন আল-আজরাক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী হামলার’ জবাব হিসেবে পরিচালিত ‘আগ্রাসীকে শাস্তি দেওয়ার অভিযান’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আইআরজিসির দাবি, অভিযানে কঠিন ও তরল জ্বালানিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের হ্যাঙ্গার, প্রস্তুতি এলাকা, এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের অবস্থান এবং যুদ্ধবিমান শেল্টার লক্ষ্য করে হামলা চালানো হয়।

এতে মার্কিন পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আইআরজিসি আরও জানিয়েছে, পৃথক একটি অভিযানে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও এজিস ব্যবস্থা বহনকারী মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার—DDG-119 ও DDG-53—লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানি বাহিনীর দাবি অনুযায়ী, বুধবার ভোরে পরিচালিত অন্যান্য অভিযানেও দুটি মার্কিন নৌযান, আটটি তেলবাহী ট্যাংকার এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী আরও ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এসব অভিযান ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে পরিচালনা করা হয়েছে।

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় মার্কিন যুদ্ধবিমান, সামরিক স্থাপনা ও ডেস্ট্রয়ারের প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়েও তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ