spot_img

সৌদির বিরুদ্ধে ইয়েমেনের কারাগারে বিমান হামলার অভিযোগ, নিহত ৭

অবশ্যই পরুন

সৌদি আরবের বিরুদ্ধে উত্তর ইয়েমেনের একটি সংশোধনাগারে ভয়াবহ বিমান হামলা চালানোর অভিযোগ তুলেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সৌদি সীমান্তের কাছাকাছি আল-জউফ প্রদেশের একটি সংশোধনাগারে হয় এই হামলা। যার ভিডিও প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি।

হামলাটিতে বোমার আঘাতে গুরুতর আহত হয়েছে আরও ৭জন। ধসে গেছে কেন্দ্রটির মূল ভবন। ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে।

সৌদি আরবের বিরুদ্ধে আল-জউফ এলাকায় হত্যাযজ্ঞ, নজরদারি ড্রোন উড়ানো ও সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগ এনেছে হুতি গোষ্ঠী। এছাড়াও, হাদরামৌত প্রদেশের সীমান্তে একটি চেকপোস্টে সামরিক সরঞ্জামবাহী সৌদির একটি ট্রাকে হামলা চালানোর দাবি করেছে তারা। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি আরব।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ