spot_img

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১

অবশ্যই পরুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬১ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন ও মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন।

এছাড়া, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪০ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা ও ১টি হাত বোমা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ১টি পিকআপ, ১টি প্রাইভেটকার ও ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়াও অভিযানকালে, ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী এবং ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেই দুর্দান্ত ছন্দে রয়েছেন কার্লোস আলকারাজ। ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে আমেরিকান...

এই বিভাগের অন্যান্য সংবাদ