spot_img

যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা, শর্ত না মানলে খুলবে না হরমুজ

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। তাঁর দাবি, কৌশলগত এই জলপথ বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং পারস্য উপসাগরে শত্রুপক্ষের কোনো সামরিক জাহাজ নেই।

হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মোহেব্বি বলেন, শত্রুপক্ষের সব যুদ্ধজাহাজ প্রণালি থেকে অন্তত ৪০০ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি দাবি করেন, সামরিক ও আঞ্চলিক বাস্তবতার দিক থেকে ইরানের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে পারবে না।

আইআরজিসির এই মুখপাত্র বলেন, ওমানের নিকটবর্তী জলপথও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালি ইরান ও বিপরীতে অবস্থিত ওমানের অন্তর্গত জলসীমার সঙ্গে সম্পর্কিত।

মোহেব্বি জানান, প্রায় এক মাস আগে ওমানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং এরই মধ্যে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।

আলোচনায় হরমুজ প্রণালির জলসীমায় ইরান ও ওমানের অংশ এবং এই জলপথ থেকে অর্জিত আয়ে দুই দেশের অংশীদারিত্বের বিষয়েও সমঝোতা হয়েছে বলে দাবি করেন আইআরজিসির মুখপাত্র।

তবে তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এর ফলে আলোচনার অগ্রগতি বিলম্বিত হচ্ছে।

মোহেব্বির বক্তব্যে সবচেয়ে কঠোর বার্তাটি আসে হরমুজ প্রণালি খোলার প্রসঙ্গে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই অবস্থান আঞ্চলিক উত্তেজনার মধ্যে নতুন করে আন্তর্জাতিক মনোযোগ তৈরি করেছে। পার্সটুডে

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচন: সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট করতে চায় ইসি

আগামী সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া এবং এ বছরের শেষ নাগাদ স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন...

এই বিভাগের অন্যান্য সংবাদ