spot_img

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো ফল দেবে না: বাঘাই

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো ফল দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (২৪ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাঘাই বলেন, ওয়াশিংটনের ব্যর্থ পদ্ধতি আঁকড়ে থাকার ফল ইরানি জনগণের প্রতি আমেরিকার ঘৃণা প্রমাণ করা ছাড়া আর কিছুই নয়। কারণ তারা খুব ভালো করেই জানে যে, এই নিষেধাজ্ঞার প্রত্যক্ষ পরিণতি সাধারণ নাগরিকদের ওপরই পড়ে। বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার লক্ষ্যে অন্যান্য দেশের ওপর নিষেধাজ্ঞা ও ভীতি প্রদর্শন মুক্ত বাণিজ্য এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার নীতিকে লঙ্ঘন করে।

তিনি বলেন, মক্কা চুক্তিতে যোগদানের জন্য ইরানকে বলা হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে এই দেশগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি এবং আইন লঙ্ঘন তার ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকেও প্রতিবাদের জন্ম দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘বাংলাদেশ আগে বোলিং পেলে অস্ট্রেলিয়া ৬০ রানে গুটিয়ে যেত’

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। যেখানে মুড়িমুড়কির...

এই বিভাগের অন্যান্য সংবাদ