spot_img

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে যা বললেন সিইসি

অবশ্যই পরুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।’

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হবে।

নির্বাচন কমিশনের ভাবমূর্তি প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন বলেন, অতীতে ইসির ভাবমূর্তি নেতিবাচক ছিল। তবে বর্তমান কমিশন সেই ভাবমূর্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘বাংলাদেশ আগে বোলিং পেলে অস্ট্রেলিয়া ৬০ রানে গুটিয়ে যেত’

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। যেখানে মুড়িমুড়কির...

এই বিভাগের অন্যান্য সংবাদ