spot_img

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন ছয় সদস্য। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত এই সরকারের শুরুতে থেকেই মন্ত্রিসভায় ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। এবার হলেন পূর্ণমন্ত্রী।

এছাড়া, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন রশিদ এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা। ভারতীয় গণমাধ্যমে ২৩–২৫ আগস্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ