spot_img

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে: ট্রাম্প

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে চলতি বছরের শেষের দিকে সম্ভাব্য এক বৈঠকের বিষয়ে আলোচনার সময় এ কথা জানান তিনি। খবর ফক্স নিউজের।

কিম জং উনের সঙ্গে তার সম্পর্কের সুবিধা তুলে ধরে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার ভালো সম্পর্ক বজায় থাকা একটি ‘ইতিবাচক দিক’, নেতিবাচক কিছু নয়।

এদিকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকা প্রথম ব্যক্তি হিসেবে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সুনির্দিষ্ট সংখ্যা জানিয়েছেন। যদিও মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তার এই মন্তব্য কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বুধবারের (১৯ আগস্ট) ওই বক্তব্যে কিমকে ‘অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করে ট্রাম্প যোগ করেন, ‘তার সঙ্গে আমার সুসম্পর্ক থাকাটা একটি ভালো দিক। আপনি ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারেন না। আমি কিম জং উনকে খুব ভালোভাবে চিনি। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকবে, ততক্ষণ সবকিছু ঠিকঠাক চলবে।’

তিনি জানান, চলতি বছরের শেষের দিকে কিমের সঙ্গে আবার সাক্ষাতের আশা করছেন। যদিও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ করেননি।

এদিকে ট্রাম্পের বক্তব্যের পরই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন গিউ বাক দেশটির সংসদে দাঁড়িয়ে বলেছেন, উত্তর কোরিয়ার কাছে থাকা পারমাণবিক ওয়ারহেডের প্রকৃত সংখ্যা ৮০ থেকে ১২০-এর মধ্যে। তবে তিনি পরে বলেছেন, এই সংখ্যা কিছু প্রাইভেট অর্গানাইজেশনের তথ্যের ভিত্তিতে জেনেছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

প্রসঙ্গত, বিশ্বের দুটি বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার এখনও অনেক ছোট। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জানুয়ারির পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়ার কাছে প্রায় ৪ হাজার ৪০০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৩ হাজার ৭০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

এ ছাড়া চীনের কাছে রয়েছে ৬২০টি, ফ্রান্সের ২৯০টি, যুক্তরাজ্যের ২২৫টি, ভারতের ১৯০টি, পাকিস্তানের ১৭০টি এবং ইসরায়েলের কাছে ৯০টি ওয়ারহেড রয়েছে। আর উত্তর কোরিয়ার কাছে প্রায় ৬০টি ওয়ারহেড রয়েছে বলে ধারণা সংস্থাটির। যদিও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির গোপনীয়তার কারণে সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সেই অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন

সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ