spot_img

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সেই অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন

অবশ্যই পরুন

সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা উচিত।’

সংবিধান সংশোধন কমিটির বিষয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।

তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বর্তমান সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়।

এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে এবং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সাম্প্রতিক সময়ে এ অনুচ্ছেদ আলোচনায় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭০ অনুচ্ছেদে সম্ভাব্য পরিবর্তন সংসদ সদস্যদের ভোটাধিকার প্রয়োগে অধিক স্বাধীনতা এনে দিতে পারে, যা রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির শীর্ষ নেতা কিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ