spot_img

ইসলাম গ্রহণের গুঞ্জনে মুখ খুললেন রবার্তো কার্লোস

অবশ্যই পরুন

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম গ্রহণের খবর অস্বীকার করেছেন। তবে বলেছেন, ইসলামের প্রতি তার ‘সর্বোচ্চ সম্মান’ রয়েছে। এর আগে খবর বেরিয়েছিল মরক্কোর ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরিকে বিয়ে করার পর ইসলাম গ্রহণ করেছেন এই কিংবদন্তি।

সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা তুরস্কের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়ার পর সৌদি সংবাদপত্র ওকাজ-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ইসলামের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যে গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।

এর আগে দাবি করা হয়েছিল, ৫৩ বছর বয়সী এই তারকা প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাতের সময় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিন ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পেরেছেন বলে জানান। এরপর এই দাবি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

শাহিনের ভাষ্য অনুযায়ী, হামাদা তাকে জানান যে কার্লোস কিছু সময় ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তিনি হামাদার সঙ্গে দেখা করেন, শাহাদা পাঠ করেন এবং ইসলাম গ্রহণ করেন।

এরপর শাহিন সাবেক ব্রাজিল আন্তর্জাতিক তারকাকে অভিনন্দন জানান এবং তার পরিবারের জন্য শান্তি, সুস্বাস্থ্য ও আশীর্বাদ কামনা করেন।

এদিকে কার্লোসকে একটি ইসলামি বিয়ের অনুষ্ঠানের মতো দেখতে একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়—এমন কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ইসলাম গ্রহণের জল্পনা আরও জোরালো হয়।

তবে কার্লোস ওকাজ-কে ব্যাখ্যা করে বলেন, তিনি ও এল তাহিরি তাদের পরিবারের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করার জন্য ভিন্ন ভিন্ন ধর্মীয় রীতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন।

সর্বশেষ সংবাদ

ইরানকে সহায়তা করলেই ‘ভয়াবহ পরিণতি’ হবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘যেকোনো দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ