spot_img

আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার কোনো যৌক্তিকতা নেই: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কোনো বৈধ ভিত্তি বা যৌক্তিকতা ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী। ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক উপস্থিতি গড়ে তোলা হচ্ছিল বলে তেল আবিব যে দাবি করেছে, তা তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানী বলেন, সেখানে কোনো তুর্কি সামরিক ঘাঁটি স্থাপন কিংবা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের কোনো উদ্দেশ্যই ছিল না। প্রকৃতপক্ষে বিমানঘাঁটিটি মূলত ফাঁকা ছিল। সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্য যুদ্ধে ক্ষতিগ্রস্ত রানওয়ে এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধাগুলোর সাধারণ সংস্কার কাজ চলছিল মাত্র।

হামলার কয়েক দিন আগে ঘাঁটিতে তুর্কি সামরিক কর্মকর্তাদের সফরের বিষয়টি স্বীকার করে তিনি জানান, এটি ছিল নিয়মিত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের অংশ; যা সৌদি আরব, জর্ডান, কাতার ও রাশিয়ার সাথে সিরিয়ার বিদ্যমান সহযোগিতার মতোই স্বাভাবিক। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র এবং তুরস্কসহ যেকোনো দেশের সাথে সহযোগিতা ও মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার পূর্ণ অধিকার দামেস্কের রয়েছে।

আল-শাইবানী উল্লেখ করেন, ওয়াশিংটনকে দামেস্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সিরিয়ার প্রতি ইসরায়েলের উদ্দেশ্য বিশ্বাসযোগ্য নয় এবং তেল আবিবের বর্তমান নীতি সিরিয়া কিংবা আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো ইতিবাচক ভূমিকা রাখছে না। তিনি আরও যোগ করেন, সিরিয়া নিরাপত্তা সমঝোতার জন্য উন্মুক্ত থাকলেও উত্তেজনা প্রশমনের দায়িত্ব কেবল একক কোনো পক্ষের হতে পারে না।

সর্বশেষ সংবাদ

ইরানকে সহায়তা করলেই ‘ভয়াবহ পরিণতি’ হবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘যেকোনো দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ