spot_img

সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছে: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

সরকার শূন্য থেকে নয়, বরং মাইনাস থেকে শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি কঠিন অবস্থার মধ্যে ছিল। ব্যাংকিং খাত, শেয়ারবাজার ও সরকারি আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের সংকট ছিল।

আজ রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবুও আর্থিক সেই সীমাবদ্ধতার মধ্যেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির মতো উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উন্নয়নে ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, আমরা সৃজনশীল অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে দেশের গ্রামীণ শিল্পী, কারুশিল্পী, খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাতের মানুষের জন্য দক্ষতা উন্নয়ন, ঋণ সুবিধা, ডিজাইনিং সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে হবে।

আমির খসরু বলেন, স্পোর্টস ইকোনমি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ঐতিহ্যবাহী শিল্পকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে পারলে দেশের মানুষের আয় ও জীবনমান বাড়বে। শীতলপাটি, মৃৎশিল্পসহ গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ

সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর: রোনালদো

চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ