spot_img

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও আগামীর পথে এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরের কাশিপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে বিশ্বের অন্যতম সমৃদ্ধ তথ্যভান্ডার ও আর্কাইভ গড়ে তোলা হবে। এসব কমপ্লেক্স থেকে তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও আগামীর পথে এগিয়ে যাবে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের তথ্য ও জ্ঞানভিত্তিক অবকাঠামো আরও শক্তিশালী করা হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আধুনিক ও জ্ঞাননির্ভর জাতি গঠনে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়া

আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার গল্প এখন আর দেশের সীমানায় আটকে নেই। বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ