spot_img

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড পেল বাংলাদেশ

অবশ্যই পরুন

ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে অস্ট্রলিয়ার বিপক্ষে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড পেয়েছে টাইগাররা।

শনিবার (১৫ আগস্ট) মারারা ওভালে দিনের প্রথম সেশনের পর অলআউট হয় বাংলাদেশ। আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাট করতে নেমে আরও ৭৫ রান যোগ করে টাইগাররা। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ১৯৮ রান।

বাংলাদেশের হয়ে সাত নম্বরে নেমে ৬৫ রান করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে দারুণভাবে ইনিংস সামলেছেন তিনি।

চোট কাটিয়ে দলে ফেরা অজি পেসার জশ হ্যাজেলউড ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন। বাংলাদেশের শেষ চার ব্যাটারকেই আউট করেন তিনি। মেহেদী হাসানকে ক্যাচে পরিণত করে নিজের পঞ্চম উইকেট নেওয়ার সময় টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন হ্যাজেলউড।

তবে সকালের সেশনে অস্ট্রেলিয়ার ফিল্ডিং ছিল হতাশাজনক। প্যাট কামিন্সের এক ওভারেই দুটি ক্যাচ মিস করে স্বাগতিকরা। প্রথমে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তাসকিন আহমেদের সহজ ক্যাচ ছেড়ে দেন স্টিভ স্মিথ। এতে টেস্টে রেকর্ড ২১৯তম ক্যাচ নেওয়ার সুযোগও হাতছাড়া হয় তার। পরের বলে মিডউইকেট থেকে পেছনে দৌড়ে মেহেদীর কঠিন একহাতের ক্যাচ নিতে পারেননি ট্রাভিস হেড।

এদিকে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২০০ বা তার বেশি রানের লিড তাড়া করে কখনও জয় পায়নি অস্ট্রেলিয়া। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে এখন সেই কঠিন পরীক্ষার মুখেই অজিরা।

উল্লেখ্য, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকেতে।

সর্বশেষ সংবাদ

কমার একদিন পর আবারও বাড়ল স্বর্ণের দাম

তিন দফা স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে কমেছিল এই ধাতুর দর। তবে ২৪ ঘণ্টা যেতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ