spot_img

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী

অবশ্যই পরুন

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন— বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দীনেশ ত্রিবেদী। এসময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনও করেন তিনি।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

জুলাই দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ: রিজভী

জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চুড়ান্ত বহিঃপ্রকাশ— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ