spot_img

মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

বিচারালয়ে মামলার জট হ্রাস এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে চতুর্থ পর্যায়ে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন ১২টি জেলায় অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, এপর্যন্ত দেশে সর্বমোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারিত হলো। তিনি আরও বলেন, ই-বেইল বন্ড চালুর পাশাপাশি আদালতের বাইরে মেডিয়েশন (আবস) বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে যেসব জেলা বিচার বিভাগীয় পারফরম্যান্সে এগিয়ে থাকবে এবং ভালো সাফল্য দেখাবে, তাদের উৎসাহিত করতে বিশেষ পুরষ্কার প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান-পাকিস্তান-তুরস্ক-সৌদি-মিশরের ইসলামী ঐক্য গড়া উচিৎ

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, উভয় দেশই ইসলামী বিশ্বের অন্যতম পরাশক্তি এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ