spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া ৯টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, গতকাল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল।

উল্লেখ্য, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজে দেখতে বুধবার ঢাকায় এসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ার প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

অভিনেতার রহস্যময় পোস্টে মৃত্যুর গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর রহস্যময় পোস্টকে কেন্দ্র করে সোমবার রাতে গুঞ্জন ওঠে মারা গেছেন তিনি। সম্প্রতি স্ত্রীকে হারিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ