spot_img

ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, খামেনি শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন। দীর্ঘ সাত ঘণ্টার এই বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান, আবাসন, নিষেধাজ্ঞাজনিত সমস্যা এবং জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান একথা বলেন বলে সোমবার (১০ আগস্ট) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিপ্লবের সর্বোচ্চ নেতার সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, শারীরিকভাবে খামেনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

পেজেশকিয়ান বলেন, ‘তিনি (আমাদেরকে) তার পরামর্শ দিয়েছেন, আর আমি আমার উদ্বেগ ও সমস্যাগুলো তুলে ধরেছি। তিনি স্বাভাবিকভাবেই আমার কথা শুনেছেন ‘

এর আগে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানায়, দেশের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে খামেনি ও পেজেশকিয়ান সাত ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পেজেশকিয়ান বলেন, দেশের ঐক্য ও সংহতি বজায় রাখাই ছিল সর্বোচ্চ নেতার দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ।

পেজেশকিয়ান জানান, বৈঠকে মূলত সাধারণ মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান ও আবাসন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ‘নিষেধাজ্ঞার কারণে তৈরি হওয়া সমস্যাগুলো’ নিয়েও কথা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরুর পর থেকে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে আছে তেহরান। এর ফলে পুরো অঞ্চলে উত্তেজনা বেড়েছে। জবাবে ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

সর্বশেষ সংবাদ

সরাসরি ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত হলো বাংলাদেশের

একটি ম্যাচের ফল কখনো কখনো শুধু একটি দলের জয়-পরাজয়ের হিসাব থাকে না, বদলে দিতে পারে অন্য কয়েকটি দলের ভাগ্যও।...

এই বিভাগের অন্যান্য সংবাদ