spot_img

অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের সেরাটা দিতে আশাবাদী তাসকিন

অবশ্যই পরুন

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ২৩ বছর পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় টাইগাররা। তাই এই সিরিজ ঘিরে রোমাঞ্চটাও বেশি।

ডারউইনে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের জন্য সিরিজটা নিশ্চিতভাবেই সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।

এর আগে প্রস্তুতি ম্যাচে হারের হতাশা থাকলেও সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাসকিন। তার মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করেছে।

তিনি বলেন, হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখনো এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচটা হেরে গেলেও ভালো একটা প্রস্তুতি হয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট হবে ২২ আগস্ট, ম্যাকাইতে।

সর্বশেষ সংবাদ

ইরানি হামলার ভয়ে গোপনে উড়োজাহাজ বদলেছিলেন ট্রাম্প

ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে হত্যার চেষ্টা হতে পারে—এমন সম্ভাব্য হুমকির কারণে গত মাসে তুরস্ক ছাড়ার সময় গোপনে উড়োজাহাজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ