spot_img

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

অবশ্যই পরুন

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এই অভিযোগ জমা দেন।

অভিযোগটি দাখিল করে এই বিষয়ে অনুসন্ধানের জন্য অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক। সাবেক এই রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে একশ কোটি থেকে বাড়িয়ে পাঁচশে কোটি টাকা করা হয়েছে। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

এতে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন।

চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের অভিযোগে উল্লেখ করেছে।

সর্বশেষ সংবাদ

দরকষাকষির জন্য ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনির...

এই বিভাগের অন্যান্য সংবাদ