spot_img

পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস

অবশ্যই পরুন

বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

সূত্র: বাসস

সর্বশেষ সংবাদ

শহর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি দরকার নগরবাসীর সমন্বিত সহায়তা

শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে, এই শহরকে পরিষ্কার রাখা সম্ভব নয়। দরকার সাধারণ মানুষের সহায়তাও— এমনটাই জানিয়েছেন ঢাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ