spot_img

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

অবশ্যই পরুন

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।

তিনি আরও বলেন, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ায় দিল্লির ইন্ধন আছে বলেও মনে করেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান– গ্যাস, হাম, ডেঙ্গুসহ সব ধরনের সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে ইসিতে ভোটার তালিকা পাঠানো হয় ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ